1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যেভাবে ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

যেভাবে ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১:১৪ পিএম
শেয়ার করুন

ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে অনেকেই সতর্ক হচ্ছেন। আবার কেউ কেউ নিজের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চাইছেন। ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে ট্রুকলার। তাই কারও নম্বর দিলেই ট্রুকলারে ব্যক্তির নাম জানা যাবে। আর ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। এর ফলে কোন ফোন কলটি ধরবেন তা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন ব্যবহারকারীরা।

ট্রুকলার ব্যবহারের এই সুবিধা পেতে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়। তবে এখন নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না অনেক ব্যবহারকারী।

খুব সহজেই এই সমস্যা সমাধানের জন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে নেয়া যায়। ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।
২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।
৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।

ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

১. ফোন নম্বরটি মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।
৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।
৪. আনলিস্ট করুন।

এই বিভাগের আরো খবর