1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৭:১৫ পিএম
শেয়ার করুন

দেখতে দেখতে প্রতিবছরের মতো নিকটে চলে এসেছে মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার পবিত্র রমজান মাস। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।
এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *