1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগামীতে ১০ দলীয়জোট সরকার গঠন করবে: কুমিল্লায় ডাঃ তাহের - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

আগামীতে ১০ দলীয়জোট সরকার গঠন করবে: কুমিল্লায় ডাঃ তাহের

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, দশ দলীয় জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছে। আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না। সবার সাথে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামি নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামির বাংলাদেশকে সব শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে।

আগামি নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য মাইলফলক হিসাবে কাজ করতে হবে।
ডাঃ তাহের বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রামের নোয়া বাজারস্হ একটি হোটেলে আয়োজিত সভায় উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।
ডাঃ তাহের আরও বলেন, আগামী নির্বাচন জাতীয়ভাবে খুবই চ্যালেঞ্জিং । স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভুখন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *