1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০ জন বার্ন ইনস্টিটিউটে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০ জন বার্ন ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৩:৩৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেলিরচালায় টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে অন্তত ৩০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের দেখতে সন্ধ্যা পৌনে ৮টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

দগ্ধদের মধ্যে রয়েছেন মিনহাজ, সুফিয়া, ওহিদুল, সুমন, শিল্পী, নাঈম, রাব্বি, তারেক, সোলাইমান, আরিফুল ইসলাম, সাদিয়া, মুন্না, জহিরুল ও লাদেন।
হাসপাতালে আসা আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার শব্দ শুনে সেটি বাইরে ফেলে দেন বাড়ির মালিক। সেই সিলিন্ডার দেখতে ভিড় করেন অনেকে। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে অন্তত ৩৫ জন দগ্ধ হন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ‘আমাদের এখানে অন্তত ৩০ রোগী এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *