1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা - আজকের কাগজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ কার্যকর হলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে লেনদেনের সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

নতুন এ পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা।এছাড়া, এ বিধিনিষেধ চলাকালীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একে অপরকে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে এ নিষেধাজ্ঞা শুধুমাত্র একজন সাধারণ গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে, এ বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচনকালীন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি জানান, তাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে একটি চিঠি পেয়েছে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এ বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করা হবে।

নিয়ন্ত্রণ সংস্থাটির কর্মকর্তাদের মতে, সিটিআরে কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে প্রথমে ব্যবস্থা নিতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান ও প্রস্তাবিত এমএফএস সীমা

বর্তমানে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। দৈনিক সর্বোচ্চ ৫০টি ও মাসে ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর