1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘নির্বাচনে মোতায়েন থাকবে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য’ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

‘নির্বাচনে মোতায়েন থাকবে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েত করা হবে। সে লক্ষ্যে আমাদের সকলের নির্বাচনী প্রস্ততি দরকার। আনসার-ভিডিপি একমাত্র বাহিনী তারা নিয়মিত সদস্য নয়। সমাজে এরা সাধারণ জীবন যাপন করে। শুধু রাষ্ট্রের প্রয়োজনে তাদের জীবন জীবিকা থেকে বের হয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য আসে। প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্ততিমূলক সমাবেশে শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোন ঝামেলার রিপোর্ট দেওয়ার সাথে সাথেই মোবাইল স্ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। সকল বাহিনীর সমন্বয়ে আমরা ডিজিটালি ও ফিজিকালি সমন্বয় করেছি। এটিই উপজেলা পর্যায়ে ভালো ভূমিকা রাখবে।

এসময় জেলা আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ৮ টি আসনে নির্বাচনী ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *