1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদে ৬৫০ টাকার বাসের টিকিট ৯০০ টাকা - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

ঈদে ৬৫০ টাকার বাসের টিকিট ৯০০ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৬:৫৬ এএম
শেয়ার করুন

রাজধানীর জিগাতলার বাসিন্দা মারুফ হোসেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি ঢাকা ছাড়বেন ৮ এপ্রিল রাতে। গতকাল শুক্রবার দুপুরে বাসের টিকিটের খোঁজে তিনি যান সায়েদাবাদে।

প্রথমে গোল্ডেন লাইনের কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে মারুফ জানতে পারেন, তারা এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি। আগামী সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে টিকিটের নিয়মিত দামের চেয়ে ২৫০ টাকা বেশি দিতে হবে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, ‘কোনো কারণ নাই।

মানুষ টাকা নিয়ে টিকিটের জন্য দাঁড়ায়া থাকে, আর আপনে জিগান, কেন বেশি দিতে হবে? দুই দিন পরে তো টিকিটই পাবেন না।’

পরে অবশ্য পূর্বাশা পরিবহনের বাসের টিকিট নিয়েছেন মারুফ। এখানে ৬৫০ টাকার টিকিটের জন্য তাঁকে ৮০০ টাকা দিতে হয়েছে। তাতেও তিনি খুশি।বলছিলেন, ‘কপাল গুণে সহজে টিকিট পেয়েছি। গতবার টিকিটের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’

মারুফ হোসেন বলেন, ‘প্রতিবছরই বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়। কয়েক দিন পর এই টিকিটই ৩০০-৪০০ টাকা বেশি দিয়ে নিতে হবে।’আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন বাস কম্পানি।

এবার সবচেয়ে বেশি চাহিদা ৪ ও ৮ এপ্রিলের টিকিটের। এরই মধ্যে এই দুই দিনের টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন বাস কম্পানি। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া বাসের বেশির ভাগ এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি।

গাবতলীর দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, বাসের অগ্রিম টিকিট গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। এ ছাড়া কাউন্টারের ঝামেলা এড়াতে কিছু বাস কম্পানি শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। শ্যামলী এন আর ট্রাভেলস এবং এস আর পরিবহনসহ আরো অনেকেই কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রি করছে। হানিফ এন্টারপ্রাইজ তাদের সব টিকিট এবার অনলাইনে বিক্রি করছে।শ্যামলী এন আর ট্রাভেলসের সিনিয়র ম্যানেজার জানান, ঈদে তাঁদের ৩১টি নন এসি এবং ১৮টি এসি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচল করবে। এর মধ্যে চার দিনের প্রায় ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি তারিখের টিকিট বিক্রি হয়েছে ১০ শতাংশর মতো।

তবে অগ্রিম টিকিট কাউন্টারে টিকিট কাটা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি। আগতদের বেশির ভাগেরই চাহিদা ৪, ৫, ৮ ও ৯ এপ্রিলের টিকিটের।

চাদঁ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। সাপ্তাহিক ছুটি এবং পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার পাঁচ-ছয় দিনের ছুটি মিলতে পারে ঈদে।

এই বিভাগের আরো খবর