1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাংবাদিকদের গায়ে কেউ আঁচড় দিলে তার বিচার হবে - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সাংবাদিকদের গায়ে কেউ আঁচড় দিলে তার বিচার হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৩:০৩ পিএম
শেয়ার করুন

উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদের গায়ে কেউ আঁচড় দিলে তার বিচার হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আজ শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।

আহসান হাবিব খান বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার, প্রার্থী, গণমাধ্যমকর্মীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই নির্বাচনে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, তার শাস্তি হবে। ছোট বিষয়েও কোনো ছাড় দেওয়া হবে না।’

সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবিব খান বলেন, ‘চুরি করলে চোরকে চোর বলুন, সে যেই হোক। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সকল প্রশাসন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। আপনারা সঠিক তথ্য উপস্থাপন করায়, সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই, যা আপনারা প্রমাণ করেছেন বস্তুনিষ্ঠ সঠিক তথ্য পরিবেশন করে।’

তিনি বলেন, ‘পূর্বের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। সেই সব নির্বাচনগুলোতে যেসব ভুলভ্রান্তি হয়েছে, তা শুধরে নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আরও সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ কমিশনার জাহিদুল কবির, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর