1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না : ধর্মমন্ত্রী - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ‘আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ‘ইসলামকে মানতে হলে কোরআন-হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এটি এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কোরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন, তা জানতে পারব।’

তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।ধর্মমন্ত্রী বলেন, ‘অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায়, তাদেরও জায়গা দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো, এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সব ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন।

মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০ শতাংশ কমিশনে বই কেনা যাবে। তবে, বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন মিলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *