1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) শাখা কমিটির আহ্বায়ক নেজামুল হক সদস্য সচিব গোলাম কিবরিয়া - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) শাখা কমিটির আহ্বায়ক নেজামুল হক সদস্য সচিব গোলাম কিবরিয়া

এস এম রাসেল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৩:২৬ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসি বিএনপির একটি পেশজীবি সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনায়ার্স অব বাংলাদেশ-(ডিইএব) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী নেজামুল হক মজুমদারকে। আর সদস্য সচিব করা হয়েছে প্রকৌশলী গোলাম কিবরিয়াকে। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার সংগঠনের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী মুসলিম উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন এবং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ইমাম উদ্দিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার, প্রকৌশলী অলিউল ইসলাম, প্রকৌশলী রবিউর রাশেদুল আলম এবং প্রকৌশলী রিদুয়ার হোসেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রকৌশলী মাহমুদুর রহমান, প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং প্রকৌশলী মো. ইমামুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ, প্রকৌশলী মো. সোয়েল, প্রকৌশলী মো. শাহরিয়ার জনি, প্রকৌশলী মো. ওমর ফারুক, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী মো. মোরশেদ আলম, প্রকৌশলী আব্দুল ওয়াদুদ তালুকদার, প্রকৌশলী মো. বাবুল আখতার, প্রকৌশলী মোসা. শিরীন সুলতানা, প্রকৌশলী মো. খায়রুল ইসলাম এবং প্রকৌশলী মো. সানাউল্লাহ।

নবনিযুক্ত কমিটির আহ্বায়ক প্রকৌশলী নেজামুল হক মজুমদার বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অনুমোদিত একটি পেশাজীবী সংগঠন। (ডিইএব) জাতীয়তাবাদী আর্দশের সকল ডিপ্লোমা প্রকৌশলীদের একটি ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের প্লার্টফর্ম। আমরা চেষ্টা করব সকল অনিয়ম পরিহার করে জনগনের সেবার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে।এ সময়ে কমিটির সকলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এই নবনীযুক্ত আহ্বায়ক।

নবনিযুক্ত কমিটির সদস্য সচিব প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ছাত্র/ছাত্রী ও ডিপ্লোমা প্রকৌশলীদের নায্য অধিকার আদায়, দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেকোন আন্দোলন, দেশকে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলা এবং শহীদ জিয়ার আর্দশকে ধারণ করে বাংলাদেশকে আধুনিক রাষ্ট হিসেবে গড়ে তুলতে (ডিইএব) বদ্ধ পরিকর।নবগঠিত এ কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা। জনগণকে প্রকিত সেবা দেওয়া টাই তাদের মূল লক্ষ্য হবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অনিয়ম পরিহার করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার চেষ্টা করবেন সদস্যরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *