1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৯:৫৮ পিএম
শেয়ার করুন

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে ‘অটল’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৯ মার্চ) এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েল ও যুক্তরাস্ত্রের বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ছেলে মুজতাবা খামেনিকে এই পদে আসীন করা হয়।

তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।

রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, মুজতাবা খামেনি তার বাবার কাজ সসম্মানে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

এদিকে, মুজতাবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *