1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র: স্পিকার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র: স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৪:০৮ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধানী অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ এ হোক আমাদের মূলমন্ত্র।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারি দল ও বিরোধী দল মিলে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। তারপরও বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র।সংসদ ভবনের বর্ণনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে, বাধা-বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে সম্মুন্ত রাখা হয়েছে। ১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন ব্যবস্থা রোপন করা হয়েছিল। পরবর্তীতেও স্বৈরাশাসকদের আগমন ঘটেছিল। কিন্তু বাংলাদেশের লড়াকু জনগণ প্রত্যেকটি স্বৈরশাসকের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গণতন্ত্রের পতাকাকে সম্মুনত রেখেছে।

গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না উল্লেখ করে স্পিকার বলেন, মাঝে মাঝে স্বৈরশাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে। অবশেষে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্রজনতা, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ এক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। এ সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছে—শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রত্যেক শহীদের রুহের মাগফেরাত কামনা করি। অবশেষে ফেব্রুয়ারির ১২ তারিখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ আমরা দেখতে পেয়েছি। আমার ১০টি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে, এবারের নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। এখন জনগণ অধির আগ্রণে ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখার জন্য।

তিনি বলেন, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার ও বিরোধী দল উভয়ে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি। বিরোধী দল যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সে জন্য সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছি।

এর আগে আজ বেলা ১১টায় জাতীয় সংসদে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার ও কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। পরে তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অধিবেশনের শুরুতে স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। পরে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের হুইপ নূরুল ইসলাম মনি। একে সমর্থন জানান হুইপ রাকিবুল ইসলাম বকুল। পরে তা ভোটে দেন সভাপতি। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে সাতবারের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পরে ডেপুটি স্পিকার নির্বাচন কার্যক্রম শুরু করেন সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান ডেপুটি স্পিকার পদে একটি মাত্র মনোনয়ন পেয়েছেন। পরে কায়সার কামালের নাম প্রস্তাব করেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাতে সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এর পর তা ভোটে দেন সভাপতি, যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।

কায়সার কামাল নেত্রকোনা-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন। নতুন সরকারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরে সংসদের অধিবেশনের কিছুক্ষণের জন্য বিরতি ঘোষণা করেন সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। বিরতিকালে সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতি কক্ষে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিরতি শেষে পৌনে ১টার দিকে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অধিবেশন আবারও শুরু হয়। কিন্তু সংসদের মাইকে বিভ্রাট থাকায় কিছুক্ষণ পরিচালনা করার পর ২০ মিনিটের জন্য সভার বিরতি দেন স্পিকার।

দুপুর দেড়টার পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন আবারও শুরু হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *