1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:১১ পিএম
শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুরের কয়েকশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যার পর থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ঢল নামে চন্দ্রা টার্মিনালে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত আরও ৫ কিলোমিটার সড়কে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, চন্দ্রা মোড় পার হতেই তাদের এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। সিরাজগঞ্জগামী এক যাত্রী বলেন, সফিপুর থেকে চন্দ্রা আসতেই দেড় ঘণ্টা লাগল। এরপর বাসগুলো যাত্রী তোলার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে, যার ফলে জট আরও বাড়ছে।

হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গাজীপুরের প্রায় তিন শতাধিক পোশাক কারখানা দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করায় বিকেলের পর হঠাৎ করেই যাত্রীর চাপ বেড়ে যায়। নির্ধারিত কাউন্টারগুলো বন্ধ থাকায় অনেক যাত্রী সড়কের ওপর দাঁড়িয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। এতে আরও যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন জানান, দিনের বেলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়েছে। চন্দ্রা একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে কিছুটা জটলা তৈরি হয়েছে। তবে মহাসড়কের বাকি অংশগুলো অনেকটা ফাঁকা রয়েছে। পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন এবং আশা করা যাচ্ছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *