1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৯:১৭ এএম
শেয়ার করুন

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দি হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকারপ্রধান। এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা।এছাড়া, মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্যও ছিল আলাদা ব্যবস্থা। জরুরি স্বাস্থ্যসেবায় দুইটি মেডিকেল টিম নিয়োজিত ছিল। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *