1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদারীপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

মাদারীপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

মাদারীপুর সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম বনানী শিকদার (৩৫)। তিনি ওই গ্রামের পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। ওই বাজির একটি ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে বনানী শিকদারের সঙ্গে প্রতিবেশী মন্টু শিকদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টু শিকদার উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী সুব্রত শিকদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা হওয়ার পর আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *