1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পূর্বাচলে ১২টি জীবিত ঘোড়াসহ ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

পূর্বাচলে ১২টি জীবিত ঘোড়াসহ ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

রূপগঞ্জের পূর্বাচল থেকে ১২টি জীবিত ঘোড়া আর ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানে চক্রের সদস্য কাউকে আটক করা যায়নি। এসব মাংস রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। মূলত দীর্ঘদিন অরক্ষিত ও নিরাপত্তা বলয় না থাকায় ঘোড়া জবাইসহ চলছে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড।শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কে শামসুল হকের মালিকানাধীন একটি বাউন্ডারি ঘেরা প্লটে অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি বাচ্চা ঘোড়াসহ মোট ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। একইসঙ্গে প্লটের ভেতর থেকে জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ঘোড়া জবাই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সকালে আশপাশের আরও কয়েকটি প্লটে অভিযান চালিয়ে বস্তাভর্তি ও খোলা জায়গায় পড়ে থাকা অন্তত ১৬টি ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ ঘোড়ার হাড় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র পূর্বাচলের নির্জন প্লটগুলো ব্যবহার করে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *