
নওগাঁর পত্নীতলায় গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী নামে এক কৃষক নিহত হয়েছে।
এ বর্জ্যপাতের ঘটনায় ৪ আহত হয়েছে।২৮ মার্চ শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটেছে।
নিহত আশরাফ আলী (৩২) উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, রাত থেকে আকাশে বিজলীসহ গর্জন শুরু হয়। আকাশের গর্জন ও ঝড় বৃষ্টির আশংকায় আশরাফ আলী ভোরে ঘুম থেকে উঠে ৫ জন কৃষকসহ মাঠে গম কাটতে যায়। সকাল ৬ টার দিকে আকস্মিক বজ্রপাতের ঘটনায় ৫ জন কৃষক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক আহদেরকে উদ্ধার করে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে আশরাফ আলীর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বজ্রপাতের ঘটনায়
আহত অপর ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে আশরাফ এর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply