1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে পুলিশ আটক করেছে। আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার এলাকার জান মোহাম্মদের ছেলে।
গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সে মারা যায়। সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি উপজেলা সদরের দুলালপাড়া একটি ভাড়া বাসায় বসবাস করছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, স্ত্রী আফসানা মিমিকে হত্যা ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে আটক করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *