1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি উন্নতমানের কঠিন জ্বালানির (সলিড-ফুয়েল) রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা তদারকি করেছেন। দেশটির কৌশলগত অস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে বলে আজ রোববার (২৯ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। খবর এএফপির।

পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নতুন এই ইঞ্জিনটি কার্বন ফাইবার কম্পোজিট উপাদান দিয়ে তৈরি। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই সলিড-ফুয়েল ইঞ্জিন ক্ষেপণাস্ত্রের দ্রুত উৎক্ষেপণ নিশ্চিত করবে, কারণ এগুলো সচল করতে প্রস্তুতির জন্য খুব কম সময়ের প্রয়োজন হয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া তাদের নির্মাণাধীন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে (আইসিবিএম) এই ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করছে।

কেসিএনএ জানিয়েছে, পরীক্ষাধীন এই ইঞ্জিনটি ২৫০০ কিলোনিউটন উচ্চতর থ্রাস্ট উৎপন্ন করেছে। এর আগে গত সেপ্টেম্বরের পরীক্ষায় এর ক্ষমতা ছিল ১,৯৭১ কিলোনিউটন।

কিম জং উন এই সফলতাকে ‘জাতীয় কৌশল এবং কৌশলগত বাহিনীর আধুনিকীকরণের সামরিক চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ বা স্থান প্রকাশ করা হয়নি।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন এএফপিকে জানিয়েছেন, থ্রাস্টের এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া বৈশ্বিক আঘাত হানতে সক্ষম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে এমন আইসিবিএম তৈরির লক্ষ্য রাখছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে ইঞ্জিন পরিদর্শন করতে এবং ভূমি থেকে ইঞ্জিনের আগুনের শিখা বের হতে দেখা গেছে।

এই বিভাগের আরো খবর