1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

আগামী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকবে। নতুন এই সিদ্ধান্ত ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় জানিয়েছে, বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও এই দাম অপরিবর্তিত থাকবে।

এর আগে বিশ্ববাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে নতুন মূল্য ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ দিনের চাহিদা পূরণ সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহনে ব্যবহৃত হয়।

এদিকে জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন পদক্ষেপও সরকারের বিবেচনায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *