1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বালিকা বিদ্যালয়ে মাদকাসক্ত যুবকের তান্ডব শিক্ষার্থীরা আতংকে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁয় বালিকা বিদ্যালয়ে মাদকাসক্ত যুবকের তান্ডব শিক্ষার্থীরা আতংকে

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে মাদকাসক্ত এক যুবক তান্ডব চালিয়ে বালিকা বিদ্যালয়ের জানালার থাই গ্লাস ভাংচুর করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।

৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের রাইপুর গ্রামের মাতৃ মঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোন্নাফ জানান, এদিন সন্ধ্যা ৬ টার দিকে পাশ্ববর্তী আলীদেওনা (সন্তোষ) গ্রামের হবিবর রহমানের ছেলে মাদকাসক্ত দুলাল হোসেন (২২) এ বিদ্যালয়ের ওয়াইফাই সংযোগ থেকে তার মোবাইল ফোনে সংযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে মাতৃ মঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭-৮ টি জানালা এবং জানালাতে লাগানো থাই গ্লাস ভাংচুর করে। এঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আতংক বিরাজ করছে। এবিদ্যালয়ের ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারিহা জান্নাত ও তিথী রানী বর্মন জানায়,মাদকাসক্ত ওই যুবক বিদ্যালয়ে তান্ডব চালিয়ে ভাংচুর করার ঘটনায় তারাসহ এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চরম আতংকে রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তর বড় ভাই হেলাল হোসেন বলেন, তার ছোট ভাই দুলাল হোসেন নওগাঁ ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী হয়ে এমন ঘটনায় জরিয়ে পড়ায় তারা লজ্জিত।

এবিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে বসে আপোষ মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এবিষয়ে মাতৃ মঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *