1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ'র তাণ্ডব; ২৪তম ‘বড়াইবাড়ী দিবস’ পালন - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র তাণ্ডব; ২৪তম ‘বড়াইবাড়ী দিবস’ পালন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১১:০৯ এএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে। পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এ দিবসটি ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়।
২০০১ সালের ১৮ এপ্রিল ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশ সীমান্তের রৌমারী উপজেলার বড়াইবাড়ী এলাকায় অবৈধভাবে প্রবেশ করে। এ সময় গ্রামের ঘুমন্ত নিরীহ মানুষের উপর নির্বিচারে তাণ্ডব চালায় ও জ্বালিয়ে দেয়া হয় ঘর বাড়ি।

বিএসএফ’র ওই তাণ্ডবের দাঁতভাঙ্গা জবাব দিয়েছিলেন বিজিবি ও স্থানীয় জনতা। যৌথ সেই প্রতিরোধে বিএসএফ’র ১৬ জওয়ান নিহত হয়। এঘটনায় শহীদ হয়েছিলেন বিজিপি’র ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের। এতে আহত হন হাবিলদার আব্দুল গনি, নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক আবু বক্কর সিদ্দিক, সিপাহী হাবিবুর রহমান ও সিপাহী এসএম জাহিদুনবী। এছাড়াও বিএসএফ’র তাণ্ডবে ওই ঘটনায় পুড়ে ছাই হয়েছিল বড়াইবাড়ী গ্রামের ৮৯টি বাড়ি। এ ঘটনায় সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ৭২ লক্ষ টাকা।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে দিবসটিকে সামনে রেখে বড়াইবাড়ী গ্রামে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, চর শৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কেএম ফজলুল হক প্রমুখ। এসময় শহীদ পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন। বক্তারা অনতি বিলম্বে বড়াইবাড়ী দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানান।

এই বিভাগের আরো খবর