1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

নওগাঁ ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১১:১৬ এএম
শেয়ার করুন

নওগাঁ জেলার ধামইরহাট থানা পুলিশ রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।

এবিষয়ে ধামইরহাট থানা সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর (নিকেশ্বর) গ্রামের মানুয়েল তপ্ন (২৫), পিতাঃ মৃত ফিলিপ তপ্ন এর বসতবাড়ীতে মোঃ মোরছালিন ইসলাম মুহিদ (৩০) এর নিকট হইতে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯,৫৩৮ টাকা গ্রহন করে এবং আরো টাকা দাবী করে টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন।

এমতাবস্থায় স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ধামইরহাট থানায় খবর দেয়। পরে ধামইরহাট থানার এসআই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল মোঃ ইকবাল হোসেন, মোঃ নুর ইসলাম ও মোঃ ফরহাদ হোসেন গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়াল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম রেজওয়ানুল আহমেদ পিয়াল। সে বগুড়া জেলার আদমদিঘী থানার রিয়াজ আহমেদ এর ছেলে। এই ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর