1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি মনাকে অস্ত্রসহ গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি মনাকে অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

জঙ্গল সলিমপুর এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) বিপুল অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার দুপুরে হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবন থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওসমান গণিকে বিপুল অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারের সময় মনার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিনটি একনলা শটগান, পিস্তলের ১১ রাউন্ড তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিতেন এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলার আসামি তিনি।

তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সংঘটিত বিভিন্ন অপরাধের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *