1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:২৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম জেলা পরিষদের মাসিক সভা জেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২১ এপ্রিল) চলতি অর্থবছরের ৬ষ্ঠ মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম’র সভাপতিত্বে মাসিক সভায় পূর্বসভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৩-২৪ অর্থ বছরে এডিপি ও রাজস্ব বরাদ্দের গৃহীত প্রকল্প বাস্তবায়ন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি, জেলা পরিষদের বেদখল জমি উদ্ধার, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসে সঠিক সেবাদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্হিত সকলেই নবনির্বাচিত জেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী, জেলা পরিষদের সদস্য ভূরুঙ্গামারী উপজেলার ১নং ওয়ার্ডের সদস্য জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল, রাজারহাট উপজেলার ৫নং সদস্য মো. এনামুল হক, উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক, রৌমারী ৮নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯নং সদস্য সোহেল সরকার, সদর রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. শিউলি বেগম, চিলমারী, রৌমারী ও চিলমারী রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আরমিন নাহার, সদস্য মাসুদা ডেইজি, মনোয়ারা বেগম ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (চ.দা.) মিজানুর রহমান প্রমুখ

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *