1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে - আজকের কাগজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। ইতালির লেইজ (Lecce) শহরে বড় ভাই হুমায়ুন ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নয়ন ফকির নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, (বুধবার) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর এক রোমহর্ষক কাণ্ড ঘটান অভিযুক্ত হুমায়ুন। ছোট ভাইকে হত্যার পর তিনি ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। সেই ভিডিও ক
লে তিনি নয়ন ফকিরের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান এবং নিজেই তাকে খুন করেছেন বলে স্বীকারোক্তি দেন। স্বজনরা মোবাইলের স্ক্রিনে নয়নের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব
ড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি সে দেশের পুলিশের হেফাজতে রয়েছেন।

স্বজনদের আহাজারিতে এখন টঙ্গীবাড়ীর সোনারং এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবারের পক্ষ থেকে নয়নের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *