1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চান্দিনায় ধান কাটা কৃষি শ্রমিকদের হাতে বৃদ্ধা খুন - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চান্দিনায় ধান কাটা কৃষি শ্রমিকদের হাতে বৃদ্ধা খুন

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অভিযুক্ত শ্রমিকরা।
রোববার (৩ মে) সকালে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সমীরণ বেগম (৬৮) ওই গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার জন্য বাতেন মোল্লা গত ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে চারজন শ্রমিক ধান কাটার জন্য নিয়ে আসেন। শনিবার একজন শ্রমিক মালিকের ঘর থেকে একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার পর বাকিরা রাতে আরও একজন শ্রমিক নিয়ে আসে। শ্রমিকরা বসতঘরের মাঝের কক্ষে থাকতেন। পাশের এক কক্ষে সমীরণ বেগম এবং অন্য কক্ষে তার স্বামী ঘুমাতেন।
নিহতের ছেলে বশির মোল্লা জানান, তার মা প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করতেন। রোববার সকালে ঘুম থেকে উঠে তারা দেখে শ্রমিকরা নেই। পাশের কক্ষে গিয়ে দেখা যায়, সমীরণ বেগমের হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো। পরে চিৎকার করলে স্থানীয়রা এসে জড়ো হয়।তিনি আরও জানান, শ্রমিকদের নাম-পরিচয় তাদের জানা ছিল না। তবে তারা চাঁদপুর ও ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছিল।সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার বলেন, বাতেন মোল্লা এলাকায় একজন সচ্ছল ব্যক্তি। প্রতি বছর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্রমিক এনে কাজ করায়। এবার শ্রমিক আনার পর তারা বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নগদ প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরাই হত্যাকাণ্ডে জড়িত। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, বাইরে থেকে শ্রমিক আনার ক্ষেত্রে তাদের পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *