
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগে অস্বীকৃতির পর রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি।
বৃহস্পতিবার (৭ মে) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।রাজভবনের প্রকাশিত এক আদেশে বলা হয়েছে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৭৪-এর ধারা ২-এর উপধারা (বি) অনুযায়ী ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত করা হয়েছে। যদিও আদেশটি আগের দিন জারি করা হয়েছিল, তা বুধবার সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
বিধানসভার মেয়াদও বুধবার শেষ হওয়ার কথা ছিল।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, নির্বাচনে তিনি পরাজিত হননি এবং বিজেপি যে ফল পেয়েছে তা ‘লুটের’ মাধ্যমে অর্জিত হয়েছে।
তিনি বলেন, ‘আমি হারিনি, তাই আমি রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্র জমা দেব না।’
মমতা ব্যানার্জির এই অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিজেপি নেতারা তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান।