1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন

সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সরকারের আন্ত মন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি এই সেল গঠন করা হয়। নতুন গঠিত এই সেলের সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকির জন্য উচ্চপর্যায়ের এই কমিটিতে আরো থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট পরিচালক (মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর), প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১।

এই সেলের কর্মপরিধির কথা তুলে ধরা হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে- সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা। প্রকল্পগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো।

প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা। ও নিয়মিত ব্যবধানে কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করা।এতে বলা হয়েছে, সেলে প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ থেকে উপযুক্ত জনবল বা বিশেষজ্ঞ প্রতিনিধি ‘কো-অপ্ট’ বা সংযুক্ত করা যাবে।

এই বিভাগের আরো খবর