1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলো সতর্ক সংকেতও দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

অন্যদিকে সকালে দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর