1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ - আজকের কাগজ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ২ কমিটিতে আলোচনায় যারা প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’ ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী! রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ডিমএমপিতে বড় রদবদল

পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে ওই মামলায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অ্যাসল্ট মামলার মূল হোতা এজাহারভুক্ত দুই নম্বর আসামি রাসেল ইসলাম ওরফে শেখ রাসেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই বিভাগের আরো খবর