1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:০৮ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেফতার রয়েছেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পুলিশের সাবেক তিন কর্মকর্তাসহ একাধিক আসামি এখনও পলাতক।

মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাকর্মীকেও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশ আসামি এখনো পলাতক রয়েছেন।

ড. হাসিবুর রশীদের গ্রেফতারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর