1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার নামে প্রতারণার ফাঁদ, বিআরটিএর সতর্কতা জারি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার নামে প্রতারণার ফাঁদ, বিআরটিএর সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন

মুঠোফোনে ভুয়া ‘স্পিডিং ফাইন’ ও বকেয়া জরিমানার বার্তা পাঠিয়ে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া প্রতারক চক্র থেকে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২৫ মে) বনানীর বিআরটিএর সদর কার্যালয় থেকে এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

এতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ম্যাসেজে ‘স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন’ বা ‘আপনার বকেয়া জরিমানা আছে’- এ ধরনের বার্তা পাঠানোর পাশাপাশি ওই বার্তার সঙ্গে বিআরটিএর পোর্টালের আদলে তৈরি করা কিছু ভুয়া ওয়েবসাইটের লিংক অথবা অন্য লিংক পাঠাচ্ছে। এর মধ্যে কয়েকটি ভুয়া ওয়েবসাইট লিংক হলো- bspbrta.gov.cc, bspbrtn-gov.cc, bsp.brtagov.top, bsp.brta.vu/bd, bsp.brtas.vu/bd, bspbrtai-gov.cc, bsapqzc.lat, bsp.brtas.cfd।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এসব ওয়েবসাইট বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) আদলে প্রস্তুত করা হলেও জাল ওয়েবসাইট বা পোর্টালগুলোর সঙ্গে বিএসপির অফিসিয়াল ওয়েবসাইট bsp.brta.gov.bd বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম।

এই অবস্থায় এমন কোনো ম্যাসেজ আসলে লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়ে ব্যক্তিগত কোনো তথ্য বা আর্থিক লেনদেন না করতে এবং এমন প্রতারক চক্রের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে) অবহিত করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

এই বিভাগের আরো খবর