1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা - আজকের কাগজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ৯:৫৯ পিএম
শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনরায় কার্যকর করেছে সরকার।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়।

ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পুনরায় আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই বিভাগের আরো খবর