1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প - আজকের কাগজ
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কার্গো ভিলেজে ফের আগুন, শর্টসার্কিট নাকি পরিকল্পিত! নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ রপ্তানি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল, হলেন বিসিবি সভাপতি ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোকারম গ্রেফতার কুড়িগ্রামের কালজানি গ্রাসে শতাধিক বসতভিটা বিলীন দু’বেলা খাবারও জোটে না, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ হাফেজ উদ্দিনের ধর্মপাশায় পূর্ব শর্ত্রূতার কারণে ১ জনকে পিঠিয়ে হত্যা রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ

ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:৫২ পিএম
শেয়ার করুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে তাঁর পূর্বসূরির তুলনায় ‘আরও যুক্তিবাদী’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

রোববার সম্প্রচারিত এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি বয়সে তরুণ, আমার মনে হয় আরও যুক্তিবাদী। তিনি আহত এবং বেশ গুরুতরভাবে আহত। তবে তার মধ্যে এক ধরনের সাহসিকতা রয়েছে।’

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি নেতৃত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সাক্ষাৎকারে মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘আমি জানি কি না, তিনি কোথায় আছেন—সেটা বলতে চাই না। তবে আমি জানার সম্ভাবনা যথেষ্ট বেশি।’

তবে মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের স্বাধীন কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর