1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টাঙ্গাইলে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হুজুর আটক  - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

টাঙ্গাইলে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হুজুর আটক 

মোস্তফা কামাল
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ১২:২৭ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হুজুর মাওলানা আজমত আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা এতিমখানা রোডে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাওলানা আজমত আলীর বাড়ি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের শিহরাইল গ্রামে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত মাওলানা আজমত আলী মিথ্যা অজুহাতে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এক শিক্ষার্থীকে নিজের শোয়ার ঘরে ডেকে আনেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী নাজেরা বিভাগের শিক্ষার্থী। রাতেই একাধিকবার তাকে বলাৎকার করার চেষ্টা করেন। এ ঘটনার কিছুক্ষণ পরে রাতেই ওই শিক্ষার্থী মোবাইল ফোনে তার অভিভাবককে জানান। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক থানা মসজিদের পেশ ইমাম আবু বকর সিদ্দিক অপচেষ্টা চালান। জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে ওই হুজুরকে আটক করে থানায় আনেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ফজল মিয়া বলেন, এই হুজুরের দৃষ্টান্ত বিচার চাই। যে বিচার দেখে অন্য কোন হুজুর অন্য কারোর সন্তানের ক্ষতি করতে না পারে।

মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি আমার অগোচর হয়েছে বিষয়টি নিয়ে আমি বসে সমাধান করার চেষ্টা করেছি। পরে পুলিশের কাছে থাকে হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্ত ওই হুজুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে।

এই বিভাগের আরো খবর