1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৩৭ পিএম
শেয়ার করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি আপনার পূর্ণ সমর্থনে আছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে, এটা নাকি বেইনসাফ হয়েছে।’

আজ শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় দেড় হাজার করে মোট তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। মহিলা ওয়ান-স্টাপ সার্ভিস এবং ওয়ান আমব্রেলার নিচে বাচ্চা ও তার মা সেবা নেবে। দুটি হাসপাতাল চারটি ভাগে বিভক্ত থাকবে। এক ব্লকে সাধারণ চিকিৎসা, আরেকটি ব্রেস্ট ক্যানসার; একদিকে কিডনি ডায়ালাইসিস, আরেক দিকে ডেলিভারি। চারটি কর্নার থাকবে মহিলা ও শিশুদের জন্য। হাসপাতালের প্রতিটি ভাগে ২৫টি করে মোট ১০০ অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এক বক্সে সব চিকিৎসা দেওয়া হবে এবং চারটি আধুনিক হেলিকপ্টারও থাকবে।

মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মীভাবে দেশ পরিচালনা করছে এবং দলমত-নির্বিশেষে সব মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয় না বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র এবং অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর