1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বেনজীরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেয়া এবং তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন।

রোববার (১৪ জুন) রাত ৮টায় সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, বেনজীর আহমেদ ছিলেন একজন মাস্টারমাইন্ড। তিনি শুধু দায়িত্বে থাকাকালীনই নন, ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরির নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশইন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, পুশইন ইস্যুতে সংসদে আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা আমি করে যাবোই।

প্রসঙ্গত, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর