1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজের ছয়দিন পর দুই কিশোরীকে কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা ৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি’র কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯ পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি গাজায় ইসরায়েলি হামলায় হামাসের উত্তরাঞ্চলীয় কমান্ডার নিহত শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ চার জেলায় নতুন ডিসি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ভাইভা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমানের ১০০ নম্বরের পদ্ধতিই বহাল থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বরের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের ভাইভা নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছিল। চলমান ৪৭তম বিসিএস থেকেই এই নতুন নিয়মে ভাইভা পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভাইভা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালা অনুযায়ী এই পরিবর্তন আনা হয়। আগামী ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষাতেও এই ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি চালু থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও বেশি স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এই বিভাগের আরো খবর