1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অস্ট্রিয়ার ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা, মাতল বারবিকিউ পার্টিতে - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

অস্ট্রিয়ার ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা, মাতল বারবিকিউ পার্টিতে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয়ে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলের মহাতারকা লিওনেল মেসি।

দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি থেকেও ফিট হয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা। এতে ফুরফুরে মেজাজে রয়েছে মেসিবাহিনী।
ডালাসে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে অনেক উৎফুল্ল দেখা গেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা ভিডিও এমনটি দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বারবিকিউ করার সময় নাচতে দেখা গেছে এমি মার্তিনেসকে। বাকিদের সঙ্গে মজাও করছেন তিনি।

জুলিয়ানো সিমিওনে ও এক্সেকুয়েল পালাসিওসকে বারবিকিউ খেতে দেখা গেছে।

লাউতারো মার্তিনেস মোবাইলে কী যেন দেখাচ্ছিলেন সতীর্থদের।
কিভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, সেটা দেখা গেছে ভিডিওতে। বড় টুর্নামেন্টে অংশ নিলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ।

রেকর্ডের বরপুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্দান-অস্ট্রিয়া ম্যাচ।

এই বিভাগের আরো খবর