1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা ১৭ দিন শূন্যরেখায়, তারপর রহস্যজনক উধাও ৩ যুবক চরফ্যাশনে ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান, অর্থদণ্ড চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি আটক বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪ টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশন, রংপুর-এর মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ জন মেধাবী নারী শিক্ষার্থীকে এককালীন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান করা হয়েছে| আজ বুধবার (০১ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় তিনি বলেন, নারী শিক্ষার প্রসার ও মেধার মূল্যায়নে এই ধরনের বৃত্তি প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ| এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে তারা সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে| উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সমাজের সর্বস্তরের গুণীজন ও ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. কে মুশতাক ইলাহি| তিনি বলেন, মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করাই এ বৃত্তির মূল লক্ষ্য| ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন|

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য, এ বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়| তারা হলেন— অর্থনীতি বিভাগের মোছাঃ ফিরোজা আক্তার (সিজিপিএ ৩.৮৬), অর্থনীতি বিভাগের উর্মি রানী রায় (সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদা হাসান দীপা (সিজিপিএ ৩.৭৮) এবং লোকপ্রশাসন বিভাগের মারজানা আক্তার ইতি (সিজিপিএ ৩.৬৭)|

এদিকে বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল অব স্যোশাল সায়েন্স (ভলিউম-৮, সংখ্যা-২) এর মোড়ক উন্মোচন করা হয়|

এই বিভাগের আরো খবর