1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা : তিনজনের ১০ বছরের কারাদণ্ড - আজকের কাগজ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:

কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা : তিনজনের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৮:১৫ পিএম
শেয়ার করুন

কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।দণ্ডপ্রাপ্তরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) এবং বেলাল উদ্দিন (৩৬)। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট কক্সবাজারের পেঁচার দ্বীপ সংলগ্ন ‘গুড ভাই কটেজে’ ওঠেন। দুই দিন পর গভীর রাতে কটেজের নিরাপত্তাকর্মী আব্দুল গফুর ও বেলাল চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই নারী পর্যটকের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন এবং কটেজ থেকে বের হয়ে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে তিনি ৯৯৯-এ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বরূপকান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলা করেন। পরবর্তীতে আনছারুল্লাহ ও গফুরকে গ্রেপ্তারের পর তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. শামীম জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

এই বিভাগের আরো খবর