1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৬:০৯ পিএম
শেয়ার করুন

আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রস্তুত করছে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।

জুলাই জাদুঘর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্টের আগেই জাদুঘরটির উদ্বোধন করা হবে। তিনি বলেন, ‘এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।’

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই নিয়ে কটূক্তি বা বিরূপ মন্তব্যের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এগুলো অপরাধের পর্যায়ে পড়ে না। তবে এসব মন্তব্যকে ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে জনগণের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

খাদ্য মজুতের বিষয়ে তিনি বলেন, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।

এই বিভাগের আরো খবর