1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এই সরকার পদত্যাগ দেখে না, এবার দেখলো: ককরোচ - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

এই সরকার পদত্যাগ দেখে না, এবার দেখলো: ককরোচ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। কেন্দ্র তাদের সব কটি মূল দাবি মেনে নিয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও রয়েছে, এমনটা জানিয়েই তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

সিজেপি নেতাদের সাথে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বে সরকারি প্রতিনিধিদলের তিন দফায় বৈঠকের পর এই ঘোষণা আসে। উল্লেখ্য, এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছিলেন।

এই ঘটনার মধ্য দিয়ে দিল্লি যন্তর মন্তর থেকে শুরু হওয়া এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সমাপ্তি ঘটল। সাম্প্রতিক বছরের অন্যতম বৃহৎ এই ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনটি ভারতের হাজার হাজার ছাত্রছাত্রী এবং বিরোধী দলগুলোর সমর্থন লাভ করেছিল।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে সিজেপি’র মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আমরা সরকারের কাছে আমাদের পরীক্ষা ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে একটি পাঁচ দফা সনদ পেশ করেছিলাম। সরকার এই সনদের ওপর কাজ করার জন্য এক মাসের সময় চেয়েছে। আমাদের জয় হয়েছে। আপনাদের (আন্দোলনকারীদের) ধৈর্য ও পরিশ্রমের ফল পাওয়া গেছে।

তিনি আরও যোগ করেন, এই সরকারে পদত্যাগ হয় না, কিন্তু এখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আমরা জানি আপনারা খুশি, কিন্তু আজ সেই ২১টি পরিবারের কথা ভাবুন যারা নিট (NEET) পরীক্ষার কারণে তাদের সন্তানকে আত্মহত্যার মাধ্যমে হারিয়েছে। এবার আপনাদের ঘরে ফেরার অনুরোধ করছি।

সিজেপি’র আরেক মুখপাত্র সৌরভ দাস বলেন, এটি যুব সমাজের এক বিরাট জয়, আমাদের সংবিধান ও গণতন্ত্রের এক বড় জয়। এটি যুবশক্তির ক্ষমতা। আমরা সরকারের সকলকে বলতে চাই, তরুণ প্রজন্মের সাথে পাঙ্গা নেবেন না। আমাদের ঐক্যই আমাদের শক্তি। এটি এক বিশাল সাফল্য।

আন্দোলন দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে রাঙ্কা বলেন, আমাদের সব দাবি মেনে নেয়া হয়েছে, তাই আমরা আন্দোলনকারীদের অবিলম্বে বিক্ষোভ তুলে নিয়ে শান্তিপূণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছি। আমরা আমাদের ভবিষ্যতের কৌশল বা অন্য বিষয়গুলো নিয়ে পরে জানাব।

তিনি আরও বলেন, কাকরোচ জনতা পার্টি জানাচ্ছে, সম্মত শর্তাবলী নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, এই বিশ্বাসের ওপর ভরসা রেখে আমরা আন্দোলনের সমাপ্তি টানছি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের পাশে দাঁড়িয়ে সৌরভ দাস আরও যোগ করেন, প্রতিটি প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে বলেই তারা অবিলম্বে আন্দোলন তুলে নিচ্ছেন।

রাঙ্কা জানান, যন্তর মন্তরে দিনের পর দিন ধরে চলা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তিনটি প্রধান দাবি। প্রথম দাবিই ছিলো শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয় দাবি, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে যেন কোনো নতুন মামলা না করা হয়, তার নিশ্চয়তা দিতে হবে। আর, তৃতীয় দাবি নিট পরীক্ষা না হওয়ার কারণে যে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

তথ্যসূত্র: এনডিটিভি

এই বিভাগের আরো খবর