1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাতের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনুমোদিত নৌপথ ছেড়ে যাওয়ার পরই জাহাজটি মাইনের সঙ্গে ধাক্কা খায়।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের সময় তেলবাহী ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, দেশটির সামরিক বাহিনী নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর জাহাজটি একটি নৌমাইনে আঘাত করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে একাধিকবার ইরান সতর্ক করে বলেছিল, নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হওয়া জাহাজগুলোকে এর পরিণতি নিজেরাই বহন করতে হবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক বা সেগুলোর ওপর হামলার পর দেওয়া এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাতায়াত করতে হবে। একই সঙ্গে হরমুজে চলাচলের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ বাধ্যতামূলক বলেও সেখানে উল্লেখ করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর