1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ: হাসনাত-নাসীরুদ্দীনের সঙ্গে ধাক্কাধাক্কি - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ: হাসনাত-নাসীরুদ্দীনের সঙ্গে ধাক্কাধাক্কি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির একটি বড় গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড ও ট্রাক দিয়ে তাদের পথরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাড়িবহরে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

পুলিশ পথরোধ করলে নেতারা গাড়ি থেকে নেমে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে সরাসরি তর্কে ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হতে দেখা যায়।

গতকালের হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল এনসিপি। তবে এলাকায় উত্তেজনার প্রেক্ষিতে ওই দিন সকালেই হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, মূলত নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাদের আটকে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর