1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা'র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন - আজকের কাগজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩ নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল এর বৃক্ষরোপন কর্মসুচী সম্পন্ন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা’র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন

রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা’র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন

মো. মনির হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন

আমিনুল ইসলাম আহ্বায়ক ও শাহীনকে সদস্য সচিবকরে মিরপুর থানা’র ৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল ঢাকা মহানগর (উত্তর) কমিটি ।

জাতীয়তাবাদী দল বিএনপি’ অঙ্গসংগঠনের
উল্লেখযোগ্য একটি শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল।

উক্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের আওতাধীন যে সকল থানা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দলের কমিটি গঠন করা হয়নি, অতি সদ্য খুব শীগ্রই সে সকল কমিটি অনুমোদন দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর’র অধীনস্থ ‘মিরপুর মডেল থানা’ আমিনুল ইসলাম আহ্বায়ক ও শাহীনকে সদস্য সচিব করে ৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল ঢাকা মহানগর উত্তর।

৮ ই আগষ্ট (শনিবার) বাদ এশা মিরপুর ২ নং সেকশন এফ ব্লক ৩ নং রোডে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন পিয়ারী, সভাপতি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল ঢাকা মহানগর (উত্তর) ও মোঃ জাহাঙ্গীর আলম’ র সাক্ষরিত পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা ভাসানী, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল, কেন্দ্রীয় কমিটি, সহ সভাপতি নুরু মিয়া, কেন্দ্রীয় কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) রিক্সা ভ্যান ও অটোচালক দলের সভাপতি সালাউদ্দিন পিয়ারী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিঃ সহ সভাপতি মাসুদ রানা, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেত্রীবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মিরপুর থানা ৫১ বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক: বাবুল হোসেন, কামাল,আব্দুল মতিন,মোসলে উদ্দিন, মহিনউদ্দিন, যুগ্ন সদস্য সচিব : বাবুল মিয়া, সুরুজ মিয়া, হযরত আলী, ফেরদৌস মাহমুদ নিবির,আলিম শেখ, বিল্লাল হোসেন মহিনুদ্দিন, লোকমান, আবু মহিউদ্দিন কামাল বাবু, সদস্য: রতন দেবনাথ, জিহাদ হাসান,আদর আলী, আব্দুল রাজ্জাক, কাওসার শেখ, হাসান, জামাল,শেখ ফরিদ,রিপন আলী,নাছির হাসমত আলী সহ প্রমুখ একান্ন ৫১ জন স্থান পেয়েছেন অনুমোদিত কমিটিতে। সদ্য নব নির্বাচিত জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক বলেন, “রিক্সা ভ্যান ও অটোচালক জনতা, গড়ে তোল একতা ” এই পতাকা তলে সকল শ্রমজীবী শ্রমিক ভাইদের নিয়ে অতীতের ন্যায় সামনে এগিয়ে যেতে চাই, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায়, আপনাদের সকলের সহযোগিতা চাই সব সময়, আপনারা আমাদের কমিটির জন্য দোয়া করবেন।

এই বিভাগের আরো খবর