1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিমানবন্দর এলাকায় গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম সোনা উদ্ধার - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পুকুর থেকে ৩২০ কেজির প্রাচীন পাথর উদ্ধার করল বিজিবি, মূল্য ১.৬০ কোটি ‎বিশ্ববিদ্যালয়ের ভুলের মাশুল গুনলেন ববি শিক্ষার্থী সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ সাপাহারে মাদ্রাসা ঘিরে মুখোমুখি দুই পক্ষ, পাল্টাপাল্টি মানববন্ধন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর এলাকায় গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম সোনা উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, আজ সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক পালিয়ে যান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষার পর স্বর্ণের মান ২৪ ক্যারেট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এ ছাড়া গাড়িটি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রোসহ তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ; বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পরে উদ্ধার করা সব পণ্যের তালিকা (ইনভেন্টরি) কাস্টমস হলের মাধ্যমে প্রস্তুত করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর