1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেবারিট ওয়েবসাইট অ্যাওয়ার্ড জিতল অপো - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

ফেবারিট ওয়েবসাইট অ্যাওয়ার্ড জিতল অপো

আজকের কাগজবিডি অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ২:১১ পিএম
শেয়ার করুন

ফেবারিট ওয়েবসাইট অ্যাওয়ার্ড (এফডব্লিউএ) অর্জন করেছে অপো। দ্য অপো ইনোভেশন ডে ২০২১ ওয়েবসাইট সম্প্রতি এফডব্লিউএ অব দ্য ডে (এফওটিডি) পুরস্কার লাভ করে। বিশ্বব্যাপী ডিজিটাল ডিজাইন ও মিডিয়া ক্রিয়েটিভিটি ক্ষেত্রে পুরস্কারটিকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে ২০০০ সালে এফডব্লিউএ প্রতিষ্ঠা লাভ করে।

গত ২২ বছর ধরে প্রতিষ্ঠানটি এফওটিডি (এফডব্লিউএ অব দ্য ডে), এফওটিএম (এফডব্লিউ অব দ্য মান্থ), এফওটিওয়াই (এফডব্লিউএ অব দ্য ইয়ার) এবং দিবস, মাসিক ও বার্ষিক ভিত্তিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ডিজিটাল ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টে অনবরত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৫টি দেশের পাঁচশ বিচারকদের ভোটে অপো ইনোভেশন ডে পুরস্কার জয়লাভ করে। সম্প্রতি অনলাইনে অপো ইনো ওয়ার্ল্ড অনলাইনে প্রোগামটি অনুষ্ঠিহ হয়। ২৫ লাখের বেশি মানুষ অনুষ্ঠানটি উপভোগ করে।

ইনো ওয়ার্ল্ডে দর্শকরা নিজের মতো করে ছবি তোলা, সরাসরি ভিডিও দেখা এবং অপো এয়ার গ্লাস, ফাইন্ড এন ও অন্যান্য কাটিং এজ প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন। এটি সময় ও স্থানিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে বিশ্বব্যাপী ব্যবহারকারীকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। অংশগ্রহণকারী দর্শকরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন।

এফডব্লিউএ এক বিবৃতিতে জানায়, সারাবিশ্ব থেকে প্রযুক্তিপ্রেমী মানুষ ভার্চুয়াল ওয়ার্ল্ডে যোগদান করে অপোর সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে অভূতপূর্ব ধারণা লাভ করতে পারেন। চাইলে বাংলাদেশ থেকেও যে কেউ এই প্রযুক্তি দুনিয়ায় ঢুঁ মেরে আসতে পারেন।

এই বিভাগের আরো খবর