1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন

নেপালে তুষারধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটে ভারতের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সংহতি প্রকাশ করেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের পাশে রয়েছে উল্লেখ করে মোদি বলেন,

‘ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।’বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যায় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৯১ জনসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রসুয়া জেলায় গত বছরের আগস্টের মতোই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সে সময় ৯ জন প্রাণ হারিয়েছিলেন এবং ভারত-নেপাল সংযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করেছে।

এই বিভাগের আরো খবর